বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুবর্ণচরে শ্যালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা

সুবর্ণচরে শ্যালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক মো. রাশেদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কনিবার (৫ মার্চ) বিকেলে নিহত যুবককের বড় ভগ্নিপতি মো.সালা উদ্দিন বাদী হয়ে একমাত্র আসামি মো.তাজুল ইসলাম ওরফে তজল হকের নাম উল্লেখ করে চর জব্বার থানায় এ মামলা করেন। মামলার আরো অজ্ঞাত তিনজনের আসামি নাম উল্লেখ করেছেন।

তবে এ ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকান্ডে জড়িত আসামিকে গ্রেফতার করতে পারেনি।

মামলার বিষয়ে নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.জিয়াউল হক।  

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীতে শ্যালক মো.রাসেদকে (১৯) পিটিয়ে হত্যা করে দুলাভাই। সেই একই এলাকার মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিল।                                    

ঘটনার পর থেকে আসামি তাজুল ইসলাম ওরফে তফজল পলাতক রয়েছেন। তাজুল ইসলাম তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।

মামলার বাদী নিহত রাশেদের ভগ্নিপতি সালা উদ্দিন জানান, মামলার আসামি রাশেদের খালাতো বোনের জামাই তাজুল ইসলামের সাথে পূর্বের ইটভাটার ১ হাজার টাকা পাওনা নিয়ে কথাকাটাকাটি হয়। পরে এর জের ধরে তাজুল ইসলামের সাথে রাশেদের ঝগড়া বেঁেধ যায়। এক পর্যায়ে তাজল রাশেদকে মারধর করে। এতে রাশেদ গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে গত শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত ভগ্নিপতি বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি তাজুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com