কুমিল্লা ব্যুরোঃ
অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, নিরাপদ শ্রম-অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার রোধকল্পে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার জেলার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দরা অংশ নেয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।
Leave a Reply