বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুজন নোয়াখালীর সাধারণ সভা ও নতুন কমিটি

সুজন নোয়াখালীর সাধারণ সভা ও নতুন কমিটি


নোয়াখালী প্রতিনিধি:


সুজন-সুশাসনের জন্য নাগরিক, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার প্রথম পর্বে সংগঠনের কার্যক্রম ও নাগরিক ইস্যু নিয়ে সুধীজনদের সাথে মতবিনিময় করা হয়।

সুজন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক আবু নাছের মঞ্জু সঞ্চালনায় সুধীজনদের সাথে মতবিনিময় পর্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, উন্নয়ন সংস্থা বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান বাবু, তসলিম শিকদার, জিএম হায়দার প্রমুখ।

এ সময় বক্তাগণ জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভন্ন নাগরিক ইস্যু তুলে ধরে এসব ইস্যু নিয়ে কাজ করার জন্য সুজনকে পরামর্শ দেন।

দ্বিতীয় পর্বে সাধারণ সভার শুরুতে সুজন, নোয়াখালীর সম্পাদক অ্যাডভাকেট এবিএম আব্দুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় সুজনের বিগত দিনের কর্মকান্ড এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনকে সভাপতি ও আবু নাছের মঞ্জুকে সম্পাদক করে সুজনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে কবি আখতার জাহান শেলিকে সহ সভাপতি, মুজাহিদুল ইসলাম সোহেলকে সহ সম্পাদক ও অ্যাডভোকেট মোবাশের আলম নিপুকে কোষাধ্যক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, শিক্ষক সমিতির নেতা মুহাম্মদ আলমগীর, হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম ও কবি জমাল হোসেন বিষাদ সহ ১৬ জনকে নির্বাহী সদস্য করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com