কুমিল্লা ব্যুরোঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্ব গাঁথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অবঃ) আবু তাহের।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লা আল মাহমুদ সহিদ।
Leave a Reply