গাইবান্ধা প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা গাইবান্ধার মাটিতে সর্বাত্মকভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে জেলা যুবলীগ।
শনিবার (০৫ মার্চ) সকালে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় গাইবান্ধা জেলা আ: লীগ কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করার আগে যুবলীগ এই ঘোষণা দেয়। বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এ মিছিল-সমাবেশ করে জেলা যুবলীগ।
সকাল সাড়ে ১১টায় মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগের জেলা সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ ডিজিটাল। বিগত ১৩ বছরে বাংলাদেশের অবকাঠামোগত ও জনগণের জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন আজ বিশ্বস্বীকৃত।
সংক্ষিপ্ত সমাবেশের পর যুবলীগের একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
Leave a Reply