বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সুন্দরগন্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগন্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের তিস্তা নদী থেকে অবৈধ ভাবে  বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


শনিবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মাহমুদ আল হাসান। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারীর রমনা এলাকায়।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত দুইদিন ব্যাপী ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিস্তা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন তৌহিদুল ইসলাম নামের এক বালু ব্যবসায়ী। এ অপরাধে তার কাছে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। উত্তোলিত বালু নিলামে বিক্রিসহ স্থানীয়রা যারা একাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মাহমুদ আল হাসান ।


এ অভিযানে কাপাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়াসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com