বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কালিবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে গেছে।শনিবার(৫ মার্চ) দুপুরে চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।


জানা গেছে, অঞ্জলি দে বাহির থেকে ঘড়ে ঢুকে আগুন দেখে চিৎকার করলে এলাকাবাসী দীর্ঘক্ষন ধরে চেষ্টা করে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুজন দে,সুমন দে, অশোক দে,রনজিত দে,ইকবাল ও বেবি রানি দাশের ছয়টি বসতঘর, রান্নাঘর ও ঘরে থাকা নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা,তিনটি ছাগল, সব আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।


ঐ বাড়ির লিটন দে বলেন, দুপুরে আগুন আগুন চিৎকারে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখি ভয়াবহ আগুন জ্বলছে। এই অবস্থা দেখে আমরা পুরো গ্রামবাসী আগুন নিভানোর চেষ্টা করছি।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।


চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি লিডার জাহাঙ্গীর আলম জানান, চুলার আগুন থেকে বসত ঘরে আগুন লাগে,আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com