বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হেফজখানার ২য় তলায় মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

হেফজখানার ২য় তলায় মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার


বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ অছিউর রহমান হেফজখানা নামে একটি মাদ্রাসায় ইফতেখার মালেকুল মাশফি (৭) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ইফতেখার মালেকুল মাশফি চরণদ্বীপ ফকিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে বলে জানা যায় ।ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসাটি তালাবদ্ধ করে দিয়ে শিক্ষকদের আটকে রেখেছে।শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরণদ্বীপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সকাল ৮টায় নিহতের বড়ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ তার ফেসবুক আইডি থেকে হাফেজ পড়ুয়া ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যাটাস দেন।

মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানান, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হেফজখানার দুইতলায় তার গলাকাটা লাশ দেখতে পায়। মাদ্রাসায় তখন শিক্ষার্থী ও হাফেজ জাফর আহমদ ছিল।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, দীর্ঘ চেষ্টার পর আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাটি খুবই লোমহর্ষক। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com