বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মী সভা

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মী সভা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৪ মার্চ) বেলা ৩.০০ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি,
তিনি বলেন, বিএনপি এদেশে ভোট ডাকাতির নজির স্থাপন করেছে! জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছে, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করে জনগনের ভোটাধিকার হরণ করছে! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ জেলার প্রত্যেকটি ইউনিটকে অতিসত্ত্বর পুনঃর্গঠন করার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন সম্পাদক এডভোকেট জিশান মাহমুদ, সদস্য এডভোকেট জিয়াউল ইসলাম চৌধুরী ফুয়াদ, এডভোকেট পিযুষ দেবনাথ চৌধুরী।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল এর সঞ্চালনায় উক্ত বর্ধিত সভা ও কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড এর সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com