বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে টাউন হলে মরা কুকুর রাখল পরিচ্ছন্নতা কর্মী

ঝালকাঠিতে টাউন হলে মরা কুকুর রাখল পরিচ্ছন্নতা কর্মী


ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি থানা রোড সংলগ্ন পৌরটাউন হলের ভেতরে একটি মরা কুকুর রেখে যায় পৌরসভার বর্জ্য অপসারন কাজে নিয়োজিত এক কর্মী। শুক্রবার সকাল সাড়ে আটটায় পৌরসভার ময়লার ভ্যানে একটি মৃত কুকুর এনে টাউনহলের ভেতরে রেখে গাড়িতে থাকা বাকি ময়লা নিয়ে স্থান ত্যাগ করে ওই কর্মী। 


ঘটনার সময়ের এক মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সিসি ক্যামেরায় ধারনকৃত ওই ভিডিওতে দেখা যায় সকাল ৮ টা ৩৫ মিনিটে ঝালকাঠির পৌরসভার ময়লার ভ্যান গাড়িটি নিয়ে টাউনহলের নিচ তলায় এসে প্রথমে রাস্তার এদিক সেদিক তাকাতে থাকে পরিচ্ছন্নতা কাজের ঐ কর্মী। এরপর জেলা আওয়ামীলীগের দক্ষিণ গেটের পাশে মরা কুকুরটি রেখে দ্রুত স্থান ত্যাগ করে।


ভিডিও দেখে নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার আরেক কর্মচারি নিশ্চিত করেছে ওই ভ্যান চালক শ্মশানঘাট এলাকার নিতাইয়ের ছেলে উজ্জ্বল। সে ঝালকাঠি পৌরসভার বর্জ্য অপসারন কজের অস্থায়ী কর্মচারি। ঝালকাঠি টাউনহল ভবনে জেলা আওয়ামীলীগ কার্যালয়, টেলিভিশন সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নসহ আরও ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে।


পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার জানান, শুক্রবার বিকেলে আমি বিষয়টি শুনেছি এবং সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারন শাখায় নির্দেশ দিয়ে মরা কুকুরটি সরিয়ে দিয়েছি। কুকুরটি কেনো ওখানে রাখা হলো সে বিষয় উজ্জ্বলকে জিজ্ঞেস করা হবে বলেও গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন তরুন কর্মকার। ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার জানান, শুক্রবার বিকেলে কুকুরটি থেকে গন্ধ বের হতে থাকলে বিষয়টি আমাদের নজরে আসে। তবে উদ্দেশ্য প্রনোদিতভাবে কারো নির্দেশ বা উচকানীতে মরা কুকুরটি এখানে ফেলে রাখা হতে পারে বলে আল আমিন তালুকদার জানিয়েছেন।


পৌরসভার পরিচ্ছন্নতা সুপারভাইজার বিজয় ভক্ত বলেন, এই অপরাধমূলক কাজের জন্য দোষীকে চাকুরীচ্যুত করা হবে এবং তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থাও নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com