বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় ঝুট ব্যবসা! হামলা”মামলা আতঙ্কে ৫৩ পরিবারে পুরুষশূন্য

আশুলিয়ায় ঝুট ব্যবসা! হামলা”মামলা আতঙ্কে ৫৩ পরিবারে পুরুষশূন্য

আশুলিয়া প্রতিনিধি: জুট ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিম উদ্দীনের বাড়িতে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে ফাতেমা আক্তার মুন্নী নামে এক নারীর শ্লীলতাহানি ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাকে রক্ষা করতে এলে মারধর থেকে রক্ষা পায়নি নির্যাতিতা মুন্নির অন্তঃসত্ত্বা চাচিও।

এসময় ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র। দরজা-জানালায় কোপানো হয় রামদা দিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তারের নেতৃত্বে রায়হান, জাহাঙ্গীর, টিপু শামীম,হামিদ, নুতু সহ স্থানীয় ও বহিরাগত একদল সন্ত্রাসী নিয়ে বুধবার বিকেলে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে।

জানা যায়, দীর্ঘ ১৪ বছর যাবৎ বাসাইদ এন্টারপ্রাইজ নামে ফ্রেবিকা গার্মেন্টসে ৫৪ জন ব্যবসায়ী একত্রে মিলে জুট ব্যবসা পরিচালনা করে আসছিলেন ।

হটাৎ এ বছরের জানুয়ারি থেকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার সালমা আক্তার বাসাইদ এন্টারপ্রাইজ নাম বাদ দিয়ে কৌশলে তার নিজের নামে সালমা এন্টারপ্রাইজ নামে নতুন চুক্তিপত্র করে নেন। এর পর থেকে বাকি সদস্যকেই ব্যবসা থেকে বাদ দেয়া হয়।

অভিযুক্তের প্রতি আগের চুক্তির হিসাব চাওয়া হলে হিসাব না দিয়ে তালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকায় ব্যাবসায়িক অংশীদাররা প্রতিবাদ করলে প্রথমে হামলা ও পরে তাদের উল্টো মামলায় জড়ানো হয়। ফলে মামলার ভয়ে পুরুষ শূন্য এসব পরিবার গুলো।

স্থানীয়দের অভিযোগ, সালমা তার এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করতে গিয়ে এমন অতর্কিত হামলা ও মামলার পথ বেছে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com