বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালপুরে জুয়া খেলার সময় ৬জুয়াড়ি গ্রেফতার

গোপালপুরে জুয়া খেলার সময় ৬জুয়াড়ি গ্রেফতার


গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরের উত্তর গোপালপুর মো. জনি মিয়ার চায়ের দোকানের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৫৫টি তাস ও নগদ ২২২০টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল পৌরশহরের উত্তর গোপালপুরের মো. সানোয়ার হোসেন মৃধা (৫৫), মো. সোলায়মান হোসেন (২৮), মো. মেহেদী (২৮) মোস্তফা মৃধা (৪০) হামিদ আলী (৩৫) আমীর আলী বেপারী (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে, ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মাদক ও জুয়াসহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে নিয়মিয়ভাবে গোপালপুরে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com