বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মসজিদের খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মসজিদের খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লোকমদ্দীন (৮৪) নামে এক বৃদ্ধ মসজিদের খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৪ মার্চ) দুপুর ১২টায় তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি বাজার সংলগ্ন মসজিদের পাশের রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মৃত লোকমদ্দীন ঠাকুরগাঁও জেলার কিসমত শুখান পুকুরী এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, তিনি রণচন্ডি বাজারের মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে থাকছিলেন।
শুক্রবার দুপুরে মসজিদের পাশের বাড়ির লোকেরা তার লাশ ঝুলন্ত অবস্থায় মসজিদের পাশের রুমে দেখতে পায়। দ্রুত স্থানীয়দের মাঝে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
তবে কেন কিভাবে এই মৃত্যু হলো তার কোন আলামত এখনো পাওয়া যায় নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, প্রথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com