বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে মৎস্যজীবী লীগের মতবিনিময়

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে মৎস্যজীবী লীগের মতবিনিময়

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর:

চন্দনাইশ উপজেলা মৎস্যজীবীলীগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গালিব চৌধুরী এবং চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নবগঠিত চন্দনাইশ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো: হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, মো: আবুল হাশেম, মঈন উদ্দিন ময়ূর, আশিষ চন্দ্র দে, সদস্য অশোক বড়–য়া, সৈকত দাশ ইমন, এড. খোরশেদ আলম, প্রহর উদ্দীন, জয়নাল আবেদীন সোহেল, মোঃ আব্দুল ছফুর, আব্দুর রহমান, ফোরকান উদ্দীন, আনোয়ার হোসেন, মো: রফিক চৌধুরী, মোঃ নুরু উদ্দীন চৌধুরী, বিপ্লব দাশ প্রমুখ।

মতবিনিময়কালে চন্দনাইশ আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। এসময় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে।

মৎস্য চাষ ও সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব। তিনি মৎস্যজীবীদের সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com