মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবির নতুন রোভারদের দীক্ষা সম্পন্ন

কুবির নতুন রোভারদের দীক্ষা সম্পন্ন

কুবি প্রতিনিধিঃ নবীন রোভারদের দীক্ষা প্রদানের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  রোভার সদস্যদের দীক্ষা প্রদান করে সহচর থেকে সদস্য সদস্য স্তরে উন্নীত করা হয়


এর আগে গত মঙ্গলবার (১ মার্চ) শুরু হয় তাদের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প। যাতে প্রায় ৬০ জন রোভার অংশ নেয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো.জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌস।


ক্যাম্পের অংশ হিসেবে রোভাররা হাইকিং, বিভিন্ন সেশন, পরিচ্ছন্নতা অভিযানসহ নিজেদের আত্ম-উন্নয়নের বিভিন্ন দক্ষতা হাতে কলমে শিক্ষা লাভ করে।
ক্যাম্পের দ্বিতীয় দিনে (২ মার্চ) সন্ধ্যায় মহা তাঁবু জলসা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন-ইউনিট লিডার জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কুমিল্লা জেলা রোভার স্কাউটের কমিশনার  অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও সম্পাদক অধ্যাপক মোঃ মাঈন উদ্দিন খন্দকারসহ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন,  এই সংগঠন আমাদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে। আমাদেরকে জাতির জন্য কাজ করে যেতে হবে। প্রতিটি সদস্যের মূল বিষয়গুলো অনুধাবন করতে হবে। 
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com