বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে বিয়ে বাড়ি বেড়াতে এসে নদীতে নিখোঁজ কোরআনের হাফেজ

পটুয়াখালীতে বিয়ে বাড়ি বেড়াতে এসে নদীতে নিখোঁজ কোরআনের হাফেজ

আব্দুল আলীম খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বন্ধুর বোনের বিয়েতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে এজাজুল ইসলাম (১৯), নামের এক যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।নিখোঁজ এজাজুল ঢাকার এয়ারপোর্ট নদ্দাপাড়া এলাকার ভাড়াটিয়া ও কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা সে একজন কোরআনের হাফেজ।


বৃহস্পতিবার (৩’রা-মার্চ-২২ ইং) তারিখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উওর বাদুরা বলইকাঠী গ্রামে আনুমানিক দুপুর ১২.৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ এজাজুল ৩’রা মার্চ সকালে ঢাকা থেকে আউলিয়াপুর ইউনিয়নের দেরাজ খাঁনের বাড়ি মোঃ নাসির খাঁনের মেয়ে সিভাত জাহান মিতুর বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বন্ধু করিমের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।


ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের সঙ্গে থাকা রায়হান (১৪), এর কাছ থেকে জানাগেছে, ৩’রা-মার্চ- দুপুর আনুমানিক ১২ টার দিকে বন্ধু করিম খাঁন, ,পিতাঃ নাসির উদ্দিন, সাকিব খাঁন (১৬), রাকিব খান(২০),উভয় পিতাঃ জসিম খান, রাকিব কাজী (১৩), পিতাঃ জামাাল কাজী, আরিফ (১৯),পিতাঃ হানিফ, ও ঢাকার এনামুল হক মাসুদ খান(২২), পিতাঃ আশরাফ খাঁন, বাপ্পি (২০) ও  নিখোঁজ এজাজুল ইসলাম (১৯), নদীতে গোসল করতে গিয়ে আনুমানিক ১২.৪৫ মিনিটের সময় নদীতে নিখোঁজ হয় এজাজুল ইসলাম। এছাড়াও এদের মধ্যে মাসুদ ও বাপ্পি নামের দুই জনকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com