তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সমাজের হতদরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিক্ষার্থী পরিবারের মাঝে শিক্ষা ও চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপহার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ ও তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু।
Leave a Reply