বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূঞাপুরে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

ভূঞাপুরে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় লৌহজং নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনের অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। 


বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ও বালু সরবরাহের প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। 


এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম। উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এসআই রফিক ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। পরে আজ অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com