বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আটরশি দরবার শরীফ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

আটরশি দরবার শরীফ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশির খাঁন,সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ-
ফরিদপুরের সদরপুরে আটরশি দরবার শরীফ থেকে ফেরার পথে সিহাব ফকির (৩৮) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত সিহাব ফকির নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের রতন ফকিরের ছেলে। 


মঙ্গলবার(১ মার্চ) দিবাগত গভীর রাতে সদরপুর উপজেলার সদরের খোকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 


এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, সদরপুর আটরশি দরবার শরীফ থেকে ফেরার পথে সদরপুরের সদর ইউনিয়নের খোকার মোড় থেকে সিহাব ফকিরকে পূর্ব পরিকল্পিত ভাবে জৈনক এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সদরপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

বুধবার সকালে লাশের সুরতহাল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরন করে। 


এ ব্যাপরে সদরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত গোলদার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত সিহাব ফকির নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের রতন ফকিরের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com