বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশে ব্যবসায়ীর উপর হামলা মোবাইল টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

চন্দনাইশে ব্যবসায়ীর উপর হামলা মোবাইল টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভা সদরের ব্যবসায়ী মফিজুর রহমান ও তার ভাইকে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে অন্ধকারে ওঁৎ পেতে থাকা এলাকার কিছু মাদকসেবী সন্ত্রাসী রাস্তায় গতিরোধ করে মারধর করে ৩টি মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়গত ২৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় চন্দনাইশ পৌর সদরের মক্কা মদিনা ষ্টোরের ব্যবসায়ী মফিজুর রহমান ও তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জিহস ফকির পাড়া নিজ বাড়িতে যাচ্ছিল। নয়া হাটের দক্ষিণ পাশে চৌধুরী পাড়া রাস্তার মাথা আমতল এলাকায় পৌঁছা মাত্র আগে থেকেই ওঁৎপেতে থাকা মুখোশ পড়া ৫/৬ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে এলোপাতারি মারধর শুরু করে।

এসময় তাদের নিকট থাকা ৩টি মোবাইল সেট ও পকেটে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। তাদের শৌর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মফিজুর রহমান বাদী চন্দনাইশ থানায় গত পহেলা মার্চ বিকালে অভিযোগ দায়ের করে।

থানা অফিসার ইর্নচাজ আনোয়ার হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।এদিকে স্থানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এলাকার কিছু চিহ্নিত মাদক সেবী ছিনতাইকারী মাদকসেবনে অর্থ জোগাতে সন্ধ্যার পর থেকে চুরি ছিনতাইয়ের মত অপকর্ম করে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com