বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছার সাবেক পুলিশ কর্মকর্তা পেলেন আইজিপি ব্যাজ সাথে পুরস্কার

পাইকগাছার সাবেক পুলিশ কর্মকর্তা পেলেন আইজিপি ব্যাজ সাথে পুরস্কার


শেখ খায়রুল ইসলাম পাইকগাছা, খুলনা প্রতিনিধিঃ পাইকগাছা ও কয়রা থানার সাবেক এস.আই বর্তমান পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলাম আইজিপি ব্যাজ গ্রহন করায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন পোশাকের মর্যাদা বৃদ্ধিও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ) পুরস্কার ও অর্থ প্রদান করা হয়েছে।

বর্তমানে তিনি মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) থাকার পর সম্প্রতি নড়াইল জেলা পুলিশ বিভাগে যোগদন করেছেন। গত রবিবার পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের হাতে আইজিপি প্রদত্ত এ পুরস্কার ও অর্থ তুলে দেন মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

জানা গেছে, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর মেহেরপুরের গাংনী উপজেলার মহিষখোলা গ্রােেমের আফরোজা হত্যার মূল আসামী মুলায়মকে আটক। পরের বছর গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে নিজের স্ত্রীকে হত্যা করে ডাকাতি অপচেষ্টা বলে চালিয়ে দেওয়া ঘটনা উদ্ঘাটন করে মূল আসামি নিহত চম্পার স্বামীকে আটক। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে হত্যাকান্ড সংঘটিত হওয়ার কয়েক ঘন্টা পর মূল আসামি আটক। সদর উপজেলার আমঝুপিতে পিটিয়ে হত্যার সাথে জড়িত দুজন আসামী আটক করা সহ বেশ কয়েকটি হত্যাকাান্ডের রহস্য উদ্ঘাটন করে আলোচনায় আসা মেহেরপুর সদর থানার ওসি তদন্ত সাজিদুল ইসলামকে আইজিপি পদক এ ভূষিত করা হয়।

সম্প্রতি ঢাকা থেকে পুলিশ সুপারের কাছে এই পুরস্কার  পাঠিয়ে দেওয়া হয়। অত্যন্ত চৌকস, আদর্শবান পুলিশ কর্মকর্তা সাজেদুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। ১৯৯৩ সালে ঝিনেদার উমেদপুর মাধ্যমিক বিদ্যালয় হতে এস,এস,সি,১৯৯৫ সালের ঝিনেদা কেসি কলেজ থেকে এইচ,এস,সি পাশ করার পর সিটি কলেজ থেকে বি.এস,এস এবং ১৯৯৯ সালে ইতিহাসের উপরে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালের সাব-ইন্সপেক্টর হিসেবে ডিএমপিতে কর্মজীবন শুরু করেন।

২০০৮ সালে খুলনা রেঞ্জের অধীনে প্রথমে তেরোখাদা থানা, এরপর পর্যায়ক্রমে দিঘোলিয়া, কয়রা, পাইকগাছা থানায় নিষ্ঠার সাথে সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সালে তিনি সি,এল আই সম্পন্ন করেন। পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম কয়রার মানুষের কাছে একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে পরিচিত। তার ভাল ব্যবহার এখনও এজনপদের মানুষকে মুগ্ধ করে। তিনি কয়রায় চাকুরী করার সময় মামলার তদন্ত সচ্ছলতার সাথে পালন করে মানুষের মন জয় করতে পেরেছে।

এ ছাড়া অতি গুরুত্বপুর্ন মামলা গুলো দ্রুত উৎঘাটন করে আলোচিত হয়ে ওঠে । পুলিশের এ ব্যাজ গ্রহন করায় পাইকগাছা ও কয়রার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com