মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড! দুই ছাত্রদল নেতা আহত

ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড! দুই ছাত্রদল নেতা আহত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ছাত্রলীগের হামলায় শহর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন রানা ও সদস্য সচিব সুমন মণ্ডল আহত হয়।

আজ বুধবার (২মার্চ) বেলা ১২টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশ শুরু করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে আসলে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সবামেশ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ দ্রব্যমূল্যে ঊর্ধগতির প্রতিবাদে আজ বুধবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নিলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি।

এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। সমাবেশের শুরুতেই ছাত্রলীগ মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসলে পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রলীগের হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়। সমাবেশ করতে না পেরে বরিশালে ফিরে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।  ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিল না। এর পরেও তারা কর্মসূচি করতে চাইলে, পুলিশ তাদের সরিয়ে দেয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com