বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু


নোয়াখালী  প্রতিনিধি:  

                                 
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মেহেদী হাসান (৭)। সে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।    

বুধবার (২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের খালেকের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান , নিহত মেহেদী হাসান স্থানীয় চৌতুল হেরা মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল। মাদ্রাসা ছুটির পর কোচিং করার জন্য যাওয়ার সময় বীজবাগ ইউনিয়নের খালেকের টেক এলাকায় একটি ইটবাহী ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে তাঁর মাথা থেতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে। এ সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক ও ড্রাইবারকে আটক করে। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং ট্রাক ড্রাইবারকে থানায় নিয়ে যায়।    

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরো জানা, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।  ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com