আতিক, গাইবান্ধা :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
২রা মার্চ বুধবার শহরের সার্কুলার রোডে গাইবান্ধা জেলা বিএনপির কার্য্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ী হেলাল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।
এছাড়াও গাইবান্ধা জেলা ও উপজেলার সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা কর্মসুচীতে অংশ গ্রহণ করেন ।
Leave a Reply