জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্রমিক ইউনিয়নের কর্মরত অসহায় ও পঙ্গুত্ব বরণ করা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ র্মাচ) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পীরগঞ্জ উপজেলা স্ট্যান্ড কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ অনুদান দেয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান পলাশ এ সময় আহত ও দুর্ঘটনাজনিত কারণে অসহায় ও পঙ্গুত্ব বরণ করা শ্রমিকের পরিবারের হাতে এ অর্থ তুলে দেন। এ সময় সংগঠনের সিনিয়ন সহ- সভাপতি আইনুল হক, সহ সভাপতি নয়ন দেব, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম,সড়ক সম্পাদক জমির উদ্দীন, সদস্য সাদেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply