মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালন এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সঙ্গীত পরিবেশন করা হয়।
বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অটোরিয়ামে একসাথে এদুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
শেষে নিবাস বর্ম্মণের পরিচালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply