বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর অটোচালকের মরদেহ উদ্ধার

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়াবন থেকে অটোসহ নিখোঁজের ২৪ ঘন্টা পর চালক নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

গতকাল ১ মার্চ মঙ্গলবার বিকালে গ্রামবাসী গোসল করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় তার হাত দুটি পিছমোড়া অবস্থায় বাধাঁ ছিলো এবং শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। নাছির উদ্দীন (৩২) উপজেলার সদর ইউনিয়েনর উত্তর আউরা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। জানাগেছে, গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার অটোতে তিনজন যাত্রী নিয়ে ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায়। এরপর থেকেই তিনি অটোসহ নিখোঁজ ছিলো।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর শুনে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করে তাকে হত্যা করছে। নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় আমার ভাই নাসিরকে যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায় এবং ওখানের একটি দোকানে বসে কথিত ওই তিনজন যাত্রীর সাথে চা-খাওয়ার পর তাদেরকে অটোতে করে ছৈলার চর থেকে চলে আসে। তারপর থেকে নাছিরের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তারপর আত্মীয়-স্বজন মিলে বিভন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির এবং তার অটোর কোন খোঁজ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com