শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে রুপালি রাণী (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আরও সাতজন আহত হয়েছেন।
১ মার্চ মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুপালি রাণী গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের সুজন চন্দ্র শীলের স্ত্রী।
স্থানীয়রা জানান, রংপুর থেকে রাজশাহী গামী সরকার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দূর্ঘটনায় পতিত হয়।
এতে বাসযাত্রী রুপালী রানী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। এবং আহত অপর ৭ যাত্রীকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে ।
Leave a Reply