বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ীতে ২শ’ পিস অবৈধ মাদকদ্রব্যসহ এক নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ২শ’ পিস অবৈধ মাদকদ্রব্যসহ এক নারী আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে এক তল্লাশি অভিযানে ২শ’ পিস অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ সুফিয়া বেগমকে (৩৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।


থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ মার্চ) দুপুরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

এসময় রংপুর-বগুড়াগামী সিহাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে সুফিয়া বেগমের কাছে থাকা ভ্যানেটি ব্যাগের মধ্যে রাখা ২শ’ পিস অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারসহ হাতে-নাতে আটক করে। 

আটককৃত সুফিয়া বেগম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের এমারুল ইসলামের স্ত্রী।
 পলাশবাড়ী  থানার ওসি  মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুফিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com