বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগুনে পুড়ল সোর্স পোলট্রি খামার, শাস্তির দাবি প্রধানমন্ত্রীর কাছে

আগুনে পুড়ল সোর্স পোলট্রি খামার, শাস্তির দাবি প্রধানমন্ত্রীর কাছে


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


ময়মনসিংহের তারাকান্দায় প্রোটিন সোর্স পোলট্রি খামারে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ফার্মটির মালিক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে এই দাবি জানান তিনি।


এর আগে সোমবার ভোররাতে খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের প্রায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্মের মালিক ড. লিটন।


জানা গেছে,  গৌরীপুর ও তারাকান্দা উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের পাশে শিমুলিয়া গ্রামে প্রোটিন সোর্স নামে অত্যাধুনিক খামার গড়ে তোলেন কৃষিবিদ ডক্টর  সামীউল আলম লিটন। খামারটিতে ডিম ও মুরগি উৎপাদন করা হয়। সোমবার ভোররাতে খামারের ৬৫ হাজার মুরগির ধারণক্ষমতা সম্পন্ন একটি শেডে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেড ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় ভবনটিও।


কৃষিবিদ ড. সামীউল আলম লিটন বলেন অনেক স্বপ্ন নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার গড়ে তোলেছিলাম। এখানে একশ লোকের কর্মসংস্থান ছিল। আগুনে সব স্বপ্ন শেষ করে দিয়েছে। যে সকল দুষ্কৃতিকারী আমার এই ক্ষতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি আমি যেন ঘুড়ে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে দোআ প্রার্থনা করছি।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ খামার পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত করছে। তবে এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।


ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্ত আমাদের টিম পৌঁছানোর পূর্বেই খামারের শেডটি অধিকাংশ পুড়ে যায়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত না করে সঠিক বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com