বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রামের একটি বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের অভিযোগ

চট্টগ্রামের একটি বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের অভিযোগ


ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নাজিরহাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির কয়েকজন ছাত্রী বোরকা ও নেকাব পড়ে ক্লাশে আশায় অশ্লীল মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 


গত ২৭ ফেব্রুয়ারি রবিবার দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র ক্লাসে এ ঘটনা ঘটলে ২৮ ফেব্রুয়ারি বিষয়টি গড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। এদিন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া, রিপা আকতার, কলি আকতার,জান্নাতুল নাঈম ও এ্যাভি আকতার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহাকে তদন্তের জন্য দেয়া হয়।


অভিযোগ সূত্রে জানাযায়, ঐ দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া ইংরেজি প্রথম পত্র ক্লাসে কয়েকজন ছাত্রীকে বোরকা ও নেকাব পড়া অবস্থায় দেখলে কেন পড়েছে বলে চিৎকার করে অশ্লীল গালি-গালাজ ও বাজে মন্তব্য করে।ভবিষ্যতে পড়ে আসলে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেড় করে দিবে বলে হুমকি প্রদান করে।

এসময় ভুক্তভোগী ছাত্রীদের কান্নায় ক্লাসে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ে।অভিযোগে ইতিপূর্বে অনেক ছাত্রীদের এ ধরনের হেনস্তা করার কথাও উল্লেখ আছে।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান “আমি ক্লাসে গিয়ে দেখি ১৫/২০ জন ছাত্রী বিভিন্ন রঙের বোরকা পড়ে আসে,তাদের বলি ক্লাসে বোরকা যেন স্কুল ড্রেসের সাথে মিলিয়ে পড়ে”।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা জানান ” বিষয়টি সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট প্রদান করবো দ্রুত সময়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com