বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কক্সবাজারস্থ মহেশখালী ৬নং ঘাটে অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজারস্থ মহেশখালী ৬নং ঘাটে অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 
এরফান হোছাইন,  কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে কক্সবাজার – মহেশখালী ঘাট পারাপারে পর্যটকের দোহাই দিয়ে পূর্ণার্থীদের কাছ থেকে ৫ টাকার স্থলে ২০ টাকা টোল নেয়ার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। 


১ মার্চ, মঙ্গলবার, বেলা ১২ টার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট কাজী মাহামুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।


এইসময় পূর্ণার্থী ও সাধারণ যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে সর্তককরণ করে ইজারাদারদের থেকে বাড়তি টোল আদায় না করার মর্মে অঙ্গিকার পত্র নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহামুদুর রহমান বলেন, পূর্ণার্থী ও সাধারণ যাত্রীদের থেকে ২০ টাকা বাড়তি টোল আদায় অনৈতিক। স্হানীয় যাত্রী থেকে ৫ টাকা ও বিদেশি পর্যটকদের ২০ টাকা করে নেওয়ার নিয়ম থাকলেও তারা সবার কাছ থেকে ২০ টাকা টোল আদায় করে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে সকল পূর্ণাথী ও যাত্রীদের কাছ থেকে ৫ টাকা করা আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যদি কোন অভিযোগ ও অনিয়মের খবর পাওয়া যায় জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। 


কক্সবাজার শহর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর জানান,কাল রাত থেকে তারা অনিয়ম করে যাচ্ছে। পূর্ণার্থীদের কথা মাথায় রেখে ঘাটে পৌর পুজা উদযাপন পরিষদের কর্মীরা রয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেছে ইজারাদারদের সর্তক করে গেছে। আবার এমন অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। অনিয়ম হলে নির্ধারিত ৫ টাকার টোলের জায়গায় বেশি নিলে জানানোর বিশেষ অনুরোধ পূর্ণার্থীদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com