বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে আবাসিক হোটেলে ৮ম শ্রেণী স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

ঝালকাঠিতে আবাসিক হোটেলে ৮ম শ্রেণী স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪


ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের নাম মামলার এজাহারে রয়েছে। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির, কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চানমিয়া।


এরআগে গত রোববার রাতে ওই স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে (আবাসিক হোটেল) রাতভর গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই চরজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


মামলায় এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি ওই ছাত্রীর মোবাইলেফোন করে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাতভর বোডিংয়ের ম্যানেজার চানমিয়াসহ মামলার আসামিরা গণধর্ষণ করে। পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে এ ঘটনা জনায়। এরপর ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় মামলা করেন।


ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় এজাহারনামীয় তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com