বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ, শ্রীঘরে প্রেমিক

চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ, শ্রীঘরে প্রেমিক


 নোয়াখালী প্রতিনিধি   :


নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত সাগর চন্দ্র দাশ (২৫)। সে উপজেলার বীরকোট গ্রামের মালি বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।  

গতকাল সোমবার ২৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাগর চন্দ্র দাশকে নির্যাতনের শিকার ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানী শেষে তাঁকে জেল হাজতে পাঠান। এর আড়ে রোববার দিবাগত রাতে উপজেলার বীরকোট গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

লিখিত অভিযোগে কলেজছাত্র অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার সুবাধে কানকিরহাট বাজারের সেলুন ব্যবসায়ী সাগরের সাথে পরিচয় হয়। যার সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ৭ ডিসেম্বর রাতে সাগর কৌশলে ঘরে ঢুকে তার এক চাচাতো ভাইয়ের সহযোগীতায় তাঁকে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গত ১৫ জানুয়ারি স্থানীয় কানকিরহাট বাজারে সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগে ছাত্রী উল্লেখ করেন, তিনি বিয়ের বিষয়ে অভিযুক্ত সাগর ও তাঁর পরিবারকে বললে তারা নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি তাঁর পরিবারকে ঘটনাটি জানালে তাঁরা সাগরের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এতে বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত সাগর এবং তাঁর সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।  তিনি বলেন, ছাত্রীর অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক তা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় সাগর চন্দ্র দাশসহ তিনজনকে আসামি করা হয়েছে। প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com