বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনদের আনাগোনায় মুখরিত কুবি ক্যাম্পাস

নবীনদের আনাগোনায় মুখরিত কুবি ক্যাম্পাস

কুবি প্রতিনিধিঃ

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। নিয়মানুযায়ী প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার দুই বছর পর শুরু হলো নবীন শিক্ষার্থীদের পাঠদান।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে  কুবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, অর্থনীতি বিভাগ, ইংরেজি, বাংলা, লোক প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, নৃবিজ্ঞান, আইন, ফ্রিনান্স এন্ড ব্যাংকিং, মেনেজমেন্ট, আইসিটি, কেমিস্ট্রি ও অন্যান্য বিভাগ পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। এতে বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন।

অর্থনীতি বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়  উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন যোগদান করে নবীনদের কুবিতে স্বাগত জানিয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন উন্নতমানের গবেষণা হয়। আমি আশা করি শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে।

নবাগতদের রজনীগন্ধা, গোলাপ ফুল আর সিলেবাস উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভিন্ন বিভাগ। এ সময় শিক্ষকেরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আনন্দিত। শিক্ষক এবং সিনিয়র ভাইরা অনেক আন্তরিক। আশা করি বিশ্ববিদ্যালয়ের সামনের দিনগুলো সুন্দর হবে।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী মো. আশরাফুল বলেন, করোনার কারনে আমরা কিছুটা দেরি করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেছি। সামনেই দিনে নতুন কিছু শিখতে পারবো বলে আশা রাখি।

এর আগে সারা রাত জেগে বিভিন্ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ সাজিয়েছে। এ ব্যাপারে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো.সাইদুল ইসলাম বলেন, প্রত্যেকের কাছেই বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্নের মতো। নবীনরা অনেকে প্ৰথমবারের মতো পরিবার ছেড়ে এত দূরে এসেছে। তারা যেন মনে না করে তারা পরিবার থেকে দূরে এসে রয়েছে সে জন্যই এই আয়োজন।

এছাড়া নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সকাল সাড়ে নয়টায় স্বাগত মিছিলের আয়োজন করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com