বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে ২০হাজার এক শত ৩৬ জন মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ সম্পন্ন

মাধবপুরে ২০হাজার এক শত ৩৬ জন মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ সম্পন্ন


নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শনিবারে ২০হাজার এক শত ৩৬ জন মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ দেওয়ার হয়েছে। টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।


শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৩টি বুথে টিকা দেওয়ার এ কার্যক্রম শুরু হয়েছে।


জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও শনিবারে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নেওয়া দেওয়া হয়েছে। মাধবপুর উপজেলায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন কিছুদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি আজকে বেশ কিছু কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়নে পরিদর্শন করেন।  


মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, দেশে করোনার গণটিকাদান শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে আজকে পর্যন্ত মাধবপুরে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ২ লক্ষ ৫৬ হাজার ১৬৭জন মানুষ। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ১১৫ জন মানুষ, বোস্টার ডোজ টিকা পেয়েছেন ৫ হাজার ৩ শত ১২ জন মানুষ।
আজকের গণটিকা কার্যক্রম সম্পন্ন করার জন্য সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রায় ৮০ জনবল মাঠে কাজ করে যাচ্ছে, আজ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৯ হাজার ৯ শত মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি থাকলেও ব্যাপক আগ্রহ থাকায় ২০হাজার ১৩৬ জন বিভিন্ন শ্রেণি পেশা এবং বয়সের মানুষ টিকা নিয়েছেন। আজকে পরও সরকারি নির্দেশনা মোতাবেক টিকাদান কার্যক্রম চলবে আরো ২ দিন চলবে। উল্লেখ্য, করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com