বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া-একটি কেন্দ্রে মারামারি

নেছারাবাদে গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া-একটি কেন্দ্রে মারামারি


পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে)গণটিকা কার্যক্রমে সর্বস্তরের লোকজনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল শনিবার উপজেলার ৩৩ টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চালানো হয়।

প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা লোকজনের ভীড় ছিল প্রচন্ড। গত কয়েকদিন টিকা নিতে জনগনকে উৎসাহ প্রদানের লক্ষে উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়।

তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও পিকআপযোগে গানবাজনা গেয়ে প্রচারনা চালিয়েছে। তাই লোকজনের মাঝে টিকা গ্রহনের আগ্রহ লক্ষ করা গেছে। শনিবার সকাল থেকেই টিকাদান কার্যক্রমকে সুষ্ঠ এবং সুশৃংখল করতে ইউএনও মো. মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস কুমার পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, ওসি আবির মোহাম্মদ হোসেন, পৌর মেয়র গোলাম কবির ও ইউপি চেয়ারম্যানগণ উপজেলার সকল টিকাদান কেন্দ্রগুলি তদারকি করেন। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মি ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইন শৃংখলার সদস্যরা দায়িত্ব পালন করে।

এদিকে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের কেন্দ্রে টিকা নিতে এসে লাইনে দাড়ানোকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ে কিছু যুবক এসময় তাদের নিভৃত করতে গ্রামপুলিশ হস্তক্ষেপ করে পরে কেন্দ্রে নিয়োজিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় তিন যুবক সামান্য আহত হয়।এ ব্যাপাওে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, লাইনে দাড়ানোকে কেন্দ্র করে ওই যুবকেরা সামান্য সংঘাতে জড়িয়ে পড়ে পুলিশ তাৎক্ষনিক বিষয়টি সমাধান করে ফেলেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, গণটিকার এই দিনটিতে উপজেলার ৩৩ টি কেন্দ্র ২৩ হাজার লোককে টিকা প্রদান করা হবে।  পাশাপাশি সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ  ১৮ বছরের নিচের কিশোরদের মধ্যে ৪ হাজার টিকা প্রদান করা হবে। এজন্য স্বাস্থ্যকর্মি ও স্বেচ্ছাসেবকসহ প্রায় তিনশত লোক কাজ করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com