বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিজিপি সদস্যকে অপহরণ! পুলিশের অভিযানে উদ্ধার

বিজিপি সদস্যকে অপহরণ! পুলিশের অভিযানে উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ জোর পূর্বক বিজিপি সদস্যকে অপহরণ উদ্ধার করলো কিশোরগঞ্জ থানা পুলিশ। এমনটি ঘটেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। 


গত ২৪ ফেব্রুয়ারি রাতে তুহিন নামে এক  বিজিপি সদস্যকে কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নের ক্যামেরার বাজার এলাকায় তার আত্ময়ের বিয়ে খেতে আসে। সেখান থেকে মেয়ে পক্ষের লোকেরা তাকে জোর পূর্বক মাইক্রোবাসে করে তুলে আনে এবং ছেলেকে আত্মগোপন করে রাখে। 


কিশোরগঞ্জ উপজেলার উত্তর পুষনা হাজীপাড়া গ্রামের আশরাফ হোসেন (ভেলকা) ও তার আত্মস্বজনরা তুহিনকে ভারাকৃত মাইক্রোবাসে করে সুকৌশলে তুলে নিয়ে আসে। এবং তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে দিয়ে বিয়ে দেয়ার পায়তারা করে। তুহিনকে বাড়ীতে না নিয়ে গিয়ে তার শ্বশুর বাড়ী ক্যানেলের বাজার নামক স্থানে আটক করে রাখে । তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু তুহিন রাজি না থাকায় ভেলকা তার নাবালিকা কন্যার সাথে বিয়ে দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। ধীরে ধীরে ঘটনাটি জানা জানি হলে শুক্রবার সকাল ১০ টা দিকে মেয়েটির নানার বাড়ী ক্যানেলের বাজার নামক গ্রাম থেকে ছেলে-মেয়ে উভয়কে কে কিশোরগঞ্জ থানার চৌকশ এস আই আক্কেল আলী ও তার সহযোগিদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ থানায় নিয়ে আসে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী  গোলাম সারওয়ারকে অবগত করলে তিনি তাৎক্ষনিক ভাবে কিশোরগঞ্জ থানায় আসেন। যেহেতু মেয়েটি নাবালিকা তাই তিনি ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ উভয় পক্ষের কাছে অঙ্গীকার নামা ও জিম্মানামা নিয়ে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com