ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধিঃ
আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) দীর্ঘ ৯৬ মাস পর পাবনা চাটমোহর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন।
শনিবার সকাল ১১টায় চাটমোহর ডাকবাংলো চত্বরে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী।
প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। প্রধান বক্তা হিসাবে থাকবেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ।
এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ হাসান টিপু, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পরশ, সাবেক যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ, উপ দপ্তর সম্পাদক ইমরান শেখ, উপ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভাপতিত্ব করবেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ আলীম। উল্লেখ্য যে, ২০১৩ সালের ২০ জুলাই চাটমোহর উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৯৬ মাস পর অর্থাৎ ৮ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply