বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় রাষ্ট্রীয়ভাবে চিনিকল চালুর দাবি

গাইবান্ধায় রাষ্ট্রীয়ভাবে চিনিকল চালুর দাবি

গাইবান্ধা প্রতিনিধি :
রাষ্ট্রায়ত্ত সকল চিনিকল অবিলম্বে রাষ্ট্রীয়ভাবেই চালুর দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মহিমাগঞ্জে অবস্থিত  রংপুর চিনিকলের সামনে এই পথসভা করে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা কমিটি।
 বাংলাদেশ আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আতোয়ারুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এই পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়।আরও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, রংপুর চিনিকল শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি জিন্নাত আলী প্রধান, আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, রংপুর চিনিকলের শ্রমিক নেতা আতোয়ার রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, জেলার একমাত্র ভারিশিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকলের মাধ্যমে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী, আখচাষী, পরিবহন শ্রমিক এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা নির্ভর করে। এছাড়া বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত লাল চিনি আমরা এসব চিনিকল থেকেই পাই। তাই এসব চিনিকল বন্ধ করে শ্রমিক, আখচাষীসহ চিনিকলের সাথে যুক্ত মানুষদেরকে পথে বসিয়েছে সরকার। বক্তারা আরও বলেন, এই অন্যায় ও জুলুমের প্রতিকার হিসেবে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া সকল চিনিকল চালু করতে হবে। আধুনিকায়ন করতে হবে সকল চিনিকল। লোকসানের অজুহাতে বেসরকারি খাতে দেওয়া যাবেনা কোন চিনিকলকে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শ্রমিক এবং আখচাষীদের কাছে আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com