সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রেজাউল করিম।
শুক্রবার দুপুরে তাকে ফুলেল শুভেচছা জানিয়ে থানার চার্জ বুঝিয়ে দেন সদ্য সাবেক ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সখীপর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এসআই মনিরুজ্জামান প্রমুখ।
সখীপুর থানার নবনিযুক্ত
ওসি রেজাউল করিম বলেন, সখীপুরের আইন শৃংখলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক, ইভটিজিং নির্মূলে সর্বত্র সচেষ্ট থাকব এবং এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী সখীপুরের সর্বসাধারণকে সেবা দেয়ার চেষ্টা করবো।
Leave a Reply