মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, সম্পাদক রাসেল আহম্মেদ

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, সম্পাদক রাসেল আহম্মেদ


বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১৯ সদস্যবিশিষ্ট বোয়ালমারী প্রেসক্লাবের আঠারো জন সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। জানা যায়, চার বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচনে সভাপতি পদে রিজাউল হক (দৈনিক ইত্তেফাক) বারো ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোরবান আলী (সাপ্তাহিক বোয়ালমারী বার্তা) পেয়েছেন ছয় ভোট। তেরো ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমেদ (আজকের পত্রিকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আমিনুল ইসলাম (সমকাল) পেয়েছেন চার ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এরশাদ সাগর (মানবজমিন)। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন পনের ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন (দিনকাল), চৌদ্দ ভোট পেয়ে কামরুল সিকদার (ভোরের কাগজ) এবং তেরো ভোট পেয়ে নির্মল কুমার বিশ্বাস নয়ন (সম্পাদক, দৈনিক কালের বাণী, সাপ্তাহিক সময়ের ভাবনা, জনকণ্ঠ সংবাদদাতা) বিজয়ী হয়েছেন। 

উল্লেখ্য, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এর আগে সহ-সভাপতি পদে এম এম নূর ইসলাম (কালের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক পদে খান মোস্তাফিজুর রহমান (আমাদের সময়), কোষাধ্যক্ষ পদে এ কে এম রেজাউল করিম (বাঙ্গালী সময়) এবং দপ্তর সম্পাদক পদে তৈয়বুর রহমান কিশোর (আমার সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com