বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এস.এস.সি ’৯৯ ব্যাচের গৌরীপুরে ঝাঁকজমক মিলনমেলা

এস.এস.সি ’৯৯ ব্যাচের গৌরীপুরে ঝাঁকজমক মিলনমেলা

গৌরীপুর,প্রতিনিধিঃ 


ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে ১৯৯৯ সালে এস.এস.সি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রাজবাড়ীতে প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজে শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।


স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময় করছেন, কেউ কেউ ফেলে আসা জীবনের গল্প নিয়ে ব্যস্ত, যেন ফিরে পেয়েছেন সেই সব সোনার দিনগুলো। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ¡াস বুঝিয়ে দিলো এখনো বন্ধুত্বের বাঁধন রয়েছে অটুট, রয়েছে হৃদ্যতায়। সকালে স্কুল জীবনের বন্ধু-বান্ধবীরা অনুষ্ঠানস্থলে এসে বুঝে নেয় তাদের নিজ নিজ ’৯৯ ব্যাচের টি-শার্ট, নাস্তা, গিফট।


পরে মিলনমেলায় আসা বন্ধুরা একে একে সবার পরিচিত, কর্মজীবন ও স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
জুম্মার নামাযের পর না ফেরার দেশে চলে যাওয়া বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দুপুরের খাবারের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


বিকেলে বন্ধুদের মধ্যে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাচের বন্ধুদের মধ্যে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদেরকে স্মারক সম্মাননা দেয়া হয় ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com