বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রত্নগর্ভা মা নির্মলা রানীর প্রথম মৃত্যুবার্ষিকী

রত্নগর্ভা মা নির্মলা রানীর প্রথম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :

ফরিদপুরের রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোক গমন করেন তিনি।


সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায় ২০১৯ ও ২০২০ সালে পর পর দুবার রত্নগর্ভা মা মনোনীত হন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে ফরিদপুর জেলা খেলাঘর তাকে দিয়েছে মরণোত্তর সম্মাননা পদক।

প্রয়াত নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে দুজনই ফরিদপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তারা হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়। শিক্ষকতা পেশায় যুক্ত অপরেশ রায় অপু ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ-পরিচালক।

অন্য তিন ছেলে সাংবাদিকতা পেশায় কর্মরত। তারা হচ্ছেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়।


প্রয়াত নির্মলা রানী রায়ের বাৎসরিক শ্রাদ্ধ পালনে শনিবার ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পূজাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভোগরাগ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com