শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার অফিস চত্বরে গাইবান্ধা জেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলার দিনে পিঠা উৎসব উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গাইবান্ধা বি-সার্কেল ও সদর থানা বনাম পুলিশ অপরাধ শাখা গাইবান্ধা। খেলায় অপরাধ শাখাকে ২-০ ব্যবধানে পরাজিত করেন বি-সার্কেল ও সদর থানা দল।
এ টুর্নামেন্টের শেষ দিনের অনুষ্ঠানে পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর মনমুগ্ধকর ও দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পলাশবাড়ী উপজেলার সন্ধি একাডেমির শিল্পীবৃন্দরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(পুলিশ সুপার) মোঃ আবু সায়েম প্রধান, গাইবান্ধা জেলা আ:লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস্–উল আলম হীরু, জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীসহ অন্যান্যরা।
শেষে পুরষ্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সদর থানা পুলিশ, গাইবান্ধা ও রানার্স আপ হয় জেলা পুলিশের অপরাধ শাখা। টুর্ণামেন্ট সেরা হয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকু। অনুষ্ঠানে র্যাফেল ড্রতে আকর্ষণীয় মোট ২৬ টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি ফ্রিজ।
Leave a Reply