শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার-২

নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার-২


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।  

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে গতকাল বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান,গত রোববার ২১ ফেব্রুয়ারি ভোররাতে   শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের শয়নকক্ষের দরজা ভেঙে রাধাগোবিন্দের আসন থেকে দুটি পিতলের রাধা গোবিন্দের মূর্তি চুরি হয়ে যায়।  যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি রাতে সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানার মামলা নং-৩৪।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ মামলায় প্রথমে মূর্তি চোর চক্রের সদস্য আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার বিকেলে মাইজদী মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাম ঠাকুর মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ আরো দুটি অপর মূর্তি সহ বিবি ময়না নামে এক নারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com