শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
মোবাইলে ফোনে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের এমপি এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির কাছে অভাবের তারনায় টাকা চেয়ে হুমকি দেয়া আসাদুজ্জামান সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রয়ারী) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙামোড় গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। আটক আসাদুজ্জামান সোহেল (২৮) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে মোবাইলে ফোনে এমপির কাছে টাকা দাবি করে আসাদুজ্জামান সোহেল । পরিচয় না দিয়ে এমপির ব্যবহ্নত নাম্বারে দিনে একাধিকবার ফোন করাসহ এসএমএস পাঠিয়ে বিরক্ত করে আসাদুজ্জামান সোহেল । টাকা না দিলে অশ্লীল ভাষায় গালি ও বিভিন্ন হুমকিও দেয়া হয়।
ঘটনার প্রতিকার চেয়ে এমপি উম্মে কুলসুম স্মৃতি গত ২১ ফেব্রুয়ারী পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে ফোনের সূত্র ধরেই আসাদুজ্জামান সোহেলকে আটক করা হয়।ওসি আরও বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে টাকা দাবি ও হুমকির কথা স্বীকার করেছে আসাদুজ্জামান সোহেল । এমপির কাছে ফোন করলে টাকা পাওয়া যাবে এমন আশায় আসাদুজ্জামান সোহেল ফোন করে বলে জানায়। তবে অন্য কোন উদ্দেশ্যে নয়, অভাবের কারণে আসাদুজ্জামান সোহেল এমনটা করেছে বলেও দাবি করেন। এ নিয়ে আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজীর একটি মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply