জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না”এই স্লোগানকে সামনে রেখে মহান ভাষা শহীদদের স্মরণে গোল্ডকাপ ক্রিকেট ট্রুনামেন্টের উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে।
আজ বুধবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা একাদশের আয়োজনে শান্তিবাগ পাইলট স্কুল মাঠে এই ট্রুনামেন্টের উদ্বোধন করেন পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।
গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লব।
সেই সাথে আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামিমুজ্জামান জুয়েল, ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ইফতেখারুল ইসলাম দ্রুব,যুবলীগ সাধারণ সম্পাদক বদরুল হাসান সুমন মন্ডল,পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা একাদশের আহবায়ক তানভীর মিঠু সহ আরও অনেকে।
Leave a Reply