বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৌদি রিয়াদে সন্তানের লাশ, শিবপুরে মা-বাবার আহাজারি

সৌদি রিয়াদে সন্তানের লাশ, শিবপুরে মা-বাবার আহাজারি


নরসিংদী প্রতিনিধি :

সৌদি আরব রিয়াদে সন্তানের লাশ, নরসিংদীর শিবপুরে মা-বাবার আহাজারি। ছেলের মরদেহ তার কোলে ফিরিয়ে দিতে সবার কাছে আকুতি করছেন শ্যামল ভূঁইয়ার বৃদ্ধা মা বাবা। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন মা। কারও সাথে কথাও বলছেন না। ঘুম খাওয়া সব যেন হারাম। আজ এগার দিন ধরে থেমে থেমে কান্নায়-বিলাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনই এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের  দত্তেরগাঁও পশ্চিম পাড়া ফজলুল হক (ছাও) ভূঁইয়ার  ছেলে প্রবাসী শ্যামল ভূঁইয়ার বাড়িতে। 


এদিকে নিহত হওয়ার খবর আসার পর থেকে এই পরিবারকে কে, কী বলে তাদের সান্ত্বনা দেবেন, ভাষা জানা নেই স্বজনসহ প্রতিবেশীদের। কারণ, অভাব অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে ধার-দেনা ও সুদে টাকা নিয়ে চার লক্ষ টাকায় স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে কর্মস্থলে গত ১৩ ফেব্রুয়ারি দুর্ঘটনায় মারা গেছে সে। তার সকল পাওনা ও ক্ষতিপূরণসহ মরদেহটি দেশে আনতে  সরকারের হস্তক্ষেপ চান নিহতের পরিবার। 


পারিবারিক সূত্র জানায়, সংসারের অভাব ঘোচাতে অল্প বয়সেই স্থানীয় দালালের মাধ্যমে ধার দেনা ও সুদে টাকা নিয়ে ৪ লাখ টাকায়  তিন বছর ছয় মাস আগে শ্যামল ভূঁইয়া সৌদি আরবে যায়। সৌদি আরব রিয়াদে পাথর কাটা একটি ফ্যাক্টরিতে কাজ দেয়। সেখানে প্রথম ছয় মাসে বেতন দেয় নি। এখন পর্যন্ত যা টাকা পাঠিয়েছে তা দিয়ে এখনো ঋণ শোধ করা হয়নি। আর এরই মাঝে তাঁর মৃত্যুর খবর চলে আসছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com