এস আর,সোহেল রানা,তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় ইং ২১/০২/২০২২ তারিখ ৯.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় এএসআই মোঃ সুলতান কং/১২০৮ মোঃ মোতালেব হোসেন, কং/১৫৮৯ মোঃ মিলন হোসেন সকলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র তানোর থানা রাজশাহী মুন্ডুমালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। সুনিল টুডু(৫৪), পিতা-মৃত মানিক টুডু, সাং-নারায়পুর (সল্লাপাড়া) থানা-তানোর জেলা-রাজশাহীকে ১০ (দশ) লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৩, তারিখ-২২/০২/২০২২ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৪(ক) রুজু হয়।
Leave a Reply